মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লুইপার ভালোবাসা দিবসের গান ‘বুনো বৃষ্টি’

  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৪.০০ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আগামী ভালোবাসা দিবস উপলক্ষে লুইপা গত ৩১ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেল ‘Luipa Official’ এ প্রকাশ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ গান ‘বুনো বৃষ্টি’। গানটি লিখেছেন লুৎফর হাসান এবং সুর করেছেন এহসান রাহি, সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এই গানটি আজ থেকে তিন বছর আগে লুৎফর হাসান ভাই আমাকে নিয়ে স্টাডি করে লিখেছিলেন। আমার জন্যই এ গানের সৃষ্টি। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা। যিনি সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ধরনের গান নিজের মনকে যেমন শান্তি দেয়, নিজের ভালোলাগার সবটুকু জুড়ে থাকে।

নিজের গান বলেই বলছি না, এই গান অন্য কারও হলে আমার ভালোলাগার লিস্টে থাকতো জীবনজুড়ে। এই গান শুনলে আমার নিজেরই মন ভালো হয়ে যায়। আমিও আবেগতাড়িত হই।’ লুইপা বিগত বেশ কিছুদিন স্টেজ শো’ নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানান আগামী ১৮ মার্চ একটি স্কুলে শো’তে পারফর্ম করবেন।

আগামী বসন্ত দিন, ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখ নিয়ে রয়েছে গান প্রকাশের বিশেষ পরিকল্পনা। তবে এখনও সবকিছু চূড়ান্ত নয়। লুইপা জানান তার ইউটিউব চ্যানেলেই নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত ও ফোক গান এখন থেকে নিয়মিত প্রকাশিত হবে। চেষ্টা করবেন তিনি তার মৌলিক গানগুলোও তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলেই প্রকাশ করতে। তার কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান হচ্ছে ‘কষ্টগুলো’। গানটি লিখেছেন মোসলেহ উদ্দিন বাবুল, সুর সঙ্গীত করেছেন শান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলমগীর হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com