শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রতি সমর্থন প্রত্যাহার করলেন জো বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ২.৩৪ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইয়েমেনে ভয়ঙ্কর যুদ্ধে সৌদি আরবের প্রতি সমর্থন প্রত্যাহার এবং নাটকীয়ভাবে শরণার্থীদের প্রতি সমর্থন জোরদার করেছেন। আমেরিকার পররাষ্ট্রনীতিতে এটি একটি বিরাট পরিবর্তন।
প্রেসিডেন্ট হিসাবে এটি পররাষ্ট্রনীতি বিষয়ে বাইডেনের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি জার্মানি থেকে মার্কিন সৈন্য হ্রাস করে পুন:মোতায়েনের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাও স্থগিত এবং চীন ও রাশিয়ার কর্তৃত্ববাদী হুমকি বৃদ্ধির ব্যাপারে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।
দায়িত্বগ্রহনের দুই সপ্তাহ শেষে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একত্রে পররাষ্ট্র দফতরে যান। ট্রাম্পের চারবছরের বিশৃংঙ্খলার পরে কূটনৈতিক বিষয় নবায়নের প্রতীক হিসেবে তারা পররাষ্ট্র দফতরে গেলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে দফতরের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অডিটোরিয়ামে বাইডেন বলেন, “আমেরিকা তার জায়গায় ফিরেছে, কূটনীতি ফিরে এসেছে।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন বলেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের মিত্রদের কাছে অস্ত্র বিক্রিসহ সকল সমর্থন প্রত্যাহার করেছেন তিনি। তিনি আরো বলেন, এই যুদ্ধ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
বাইডেন ইয়েমেনে বিশেষ দূত হিসেবে টিমুথি লেনডারকিংকে নিয়োগ দিয়ে বলেছেন, এই দূত জাতিসংঘের যুদ্ধ বিরতি প্রচেষ্টা এবং সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনায় সহায়তা করবে। হুতিরা রাজধানী সানাসহ দেশটির বেশীরভাগ এলাকা নিয়ন্ত্রন করছে।
যুদ্ধের অবর্ণনীয় দুর্দশায় থাকা ইয়েমেনের জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করবে। তিনি বলেন, “এই যুদ্ধের অবসান করতে হবে।”
মানবাধিকার কর্মীরা ইয়েমেনের যুদ্ধে মার্কিন সমর্থন বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, সেখানে জনসংখ্যার ৮০ শতাংশ মানবিক সহায়তার বেঁচে আছে, জাতিসংঘ এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে বিশ্বের সহযোগিতার আহবান জানিয়েছে।
ট্রাম্প সেখানে সৌদি আরবকে কারিগরি সহায়তা দিয়েছে এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সৃষ্টির করছে এই দাবিতে গাইডেড মিসাইল সহ সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com