শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ২.২৪ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

মিয়ানমারের সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করায় এবং স্টেট কাউন্সেলার আওন সান সূচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অন্যান্যদের জোর করে আটক করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ান্মারে গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন দানের উপর জোর দেন। তাঁরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে তুলে ধরার প্রয়োজনীয়তা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের উপর জোর দেন।

তাঁরা মিয়ান্মারের জনগণের আগ্রহ এবং ইচ্ছে অনুযায়ী সংলাপ এবং বোঝাপড়ার বিষয়টিকে উত্সাহিত করেন। নিরাপত্তা পরিষদের সদস্যরা সুশীল সমাজ, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীদের উপর বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জাতিসংঘের ত্রাণবাহী ফ্লাইট আবার শুরু করাসহ নিরাপদ ও নির্বিঘ্নে মানবিক সহায়তা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসার ও আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদের সদস্যরা বিশেষত এসোশিয়েশান অফ সাউথ এশিয়ান নেশনস

( আসিয়ান) সহ আঞ্চলিক সংগঠনগুলোর প্রতি তাঁদের কড়া সমর্থন পুণর্ব্যক্ত করেন। তাঁরা রাখাইন রাজ্যে সংকটের মূল কারণের দিকে নজর দেয়ার প্রয়োজনীয়তা এবং স্থানচ্যূত মানুষদের স্বেচ্ছায় সসম্মানে টেকসই নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করার ব্যাপারে তাঁদের বক্তব্য আবারও ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ান্মারের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, আঞ্চলিক সংহতি ও একতা সম্পর্কে তাদের কড়া প্রতিশ্রুতি আবার নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com