শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১১.১১ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

পৃথিবীতে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। নভেল করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রায় ৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ লাখ ৭৬ হাজার ৬৬১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৭৬ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ৯১ হাজার ১২৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৯ লাখ ১ হাজার ২০৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৮ লাখ ৭১ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩২ লাখ ৫১ হাজার ১৬০ জন), স্পেন (২৯ লাখ ১৩ হাজার ৩৮৯ জন), ইতালি (২৫ লাখ ৮৩ হাজার ৭৯০ জন), তুরস্ক (২৫ লাখ ১ হাজার ৭৯ জন) ও জার্মানি (২২ লাখ ৫২ হাজার ৪৮৯ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৬১ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ৫৩৩ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৭৪২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৩৩৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৮৯ হাজার ৮২০ জন), ফ্রান্স (মৃত্যু ৭৭ হাজার ৫৯৫ জন), রাশিয়া (মৃত্যু ৭৪ হাজার ৬৮৪ জন), স্পেন (মৃত্যু ৬০ হাজার ৩৭০ জন) ও জার্মানি (৬০ হাজার ২১২ জন)।

এছাড়া ইরানে ৫৮ হাজার ১৮৯ জন (১১তম), কলম্বিয়ায় ৫৪ হাজার ৮৭৭ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৮ হাজার ৫৩৯ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৫ হাজার ৩৪৪ জন (১৪তম), পেরুতে ৪১ হাজার ৫৩৮ জন (১৫তম), পোল্যান্ডে ৩৭ হাজার ৮৭৯ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩০ হাজার ৭৭০ জন (১৭তম), তুরস্কে ২৬ হাজার ৩৫৪ জন (১৮তম), ইউক্রেনে ২৩ হাজার ৮৯ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ১৭৩ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com