শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবে সব জনসমাগম নিষিদ্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১১.০৬ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সৌদি আরবে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।  বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সম্প্রতি দ্বিতীয় বার বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা সনাক্তের হার বাড়তে থাকায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১০টা থেকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিউনিটি সেন্টার, রেস্ট হাউজ, হোটেল, খিমাসহ যে কোনো স্থানের অনুষ্ঠান (বিবাহ, কর্পোরেট বৈঠক ও সব ধরণের প্রোগ্রাম) আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। স্থগিতাদেশের সময় আরো বাড়তে পারে।

আগামী ১০ দিন কোনো ধরণের সামাজিক কোনো ইভেন্টে ২০ জনের বেশি লোক সমাগম করতে পারবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে।

আগামী ১০ দিন কোনো ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে।

সিনেমা হল, বিনোদন কেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, জিম ও ক্রীড়া কেন্দ্রসহ সব ইনডোর গেমস স্থগিত থাকবে। স্থগিতাদেশের সময় আরো বাড়তে পারে।

আগামী ১০ দিন রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা যাবে না। শুধুমাত্র বাইরে সার্ভিস দেওয়া যাবে। তবে জনসমাগম ঘটে এমন কোনো কিছু করা যাবে না। এ মেয়াদ আরো বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com