মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৯ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ফার্স্ট লেডি ড. জিল বাইডেনকে পাশে নিয়ে বাইডেন তার মাথা নত করেন এবং নিহত পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন।

পরে ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস, স্পিকার ন্যান্সি পেলোসি, কংগ্রেসের আইন প্রণেতারাসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা ব্রায়ান সিকনিক-এর প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করে তাকে এক বিরল সম্মান জানানো হয়। এসময় সিকনিকের সম্মানে ক্যাপিটল ভবনে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা চলাকালে সিকনিক তার মাথায় মারাত্মক আঘাত পান। ক্যাপিটল হিল পুলিশ জানায়, ৪২ বছর বয়সী নিরাপত্তা বাহিনীর এ সদস্য কংগ্রেসের আঙ্গিনা রক্ষা করে তার দপ্তরে ফিরে আসেন এবং সেখানেই তিনি আঘাত পেয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরের দিন তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com