মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুটিং-এ ফিরলেন হিমু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩০ এএম
  • ২৯০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেলঃ অভিনেত্রী হোমায়রা হিমু কিছুদিন আগেই তার মাকে হারিয়েছেন। মা’কে হারিয়ে হোমায়রা হিমু ভীষণ একাকী হয়ে গেছেন।

রাজধানীর উত্তরাতে নিজ বাসাতেই এখন বলা যায় নিজের মতো একাকী সময় পার করছেন। মা’কে হারানোর শোক’কে মনের মধ্যে নিয়েই তিনি এরইমধ্যে শুটিং-এ ফিরেছেন। এরইমধ্যে তিনি মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাকের খনি’র শুটিং-এ অংশ নিয়েছেন। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির এবং পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু।

পর্ব পরিচালনায় আছেন তাসদিক শাহরিয়ার খান। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন তিনি ‘বাকের খনি’ ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নেন। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘বাকের খনি’ ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন,‘ শুটিং-এ এসে আম্মুকে খুব মিস করেছি। শুটিং-এর ফাঁকে ফাঁকে আগে মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম, আম্মু ফোন করলো কী না। ঠিকমতো লোকেশনে পৌঁছেছি কী না, দুপুরের খাবার খেয়েছি কী না, আরো কতো কী। কিন্তু এখন আর আম্মুর ফোন আসেনা। মা’কে হারানোর বেদনা যে কতোটা কঠিন, কতোটা কষ্টের সেটা যে তার মা’কে হারায় সেই বুঝে। মনকে শক্ত করে কাজে ফিরেছি। বাকের খনি’তে আমার চরিত্রটি খুব চমৎকার।

ধন্যবাদ মীর সাব্বির ভাইকে আমাকে নিয়ে এমন চমৎকার একটি চরিত্র লেখার জন্য। ধন্যবাদ নজরুল ইসলাম রাজু ভাই ও তাসদিককে। এখন থেকে অভিনয়ে নিয়মিতই থাকার চেষ্টা করবো।’ হোমায়রা হিমু জানান নতুন ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’-এ কাজ করার মধ্যদিয়ে তিনি কাজে ফিরেন। এদিকে হিমু অপেক্ষায় আছেন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com