শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৬ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

মস্কোর  জেলবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। তীব্র ঠান্ডা আর গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েই নাভালনির হাজার হাজার সমর্থকর রোববার বিক্ষোভ করেছে। দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভে পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এরমধ্যে শুধু মস্কো থেকেই ১৬০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে ডিটেইনশনে নেয়া হয়েছে।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া নাভালনির স্ত্রী ইউলিনা নাভালনিকে আটক করেছিল মস্কো। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেঁড়ে দেওয়া হয়। এছাড়া নাভালনির সাথে ঘনিষ্ঠ সহযোগীদেরও আটক করা হয়েছে। আটক কৃতদের মধ্যে আছে, তার ভাই ওলেগ নাভালনি ও রাশিয়ান রাজনৈতিক কর্মী মারিয়া আলইয়খিনা।

এর আগে, নাভালনির সমর্থকদের পরিকল্পিত বিক্ষোভ র‌্যালিকে কেন্দ্র করে, সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ। বিধিনিষেধ ছিল রাজধানী মস্কোতে চলাচলের উপরেও। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বেশির ভাগ রেস্তোরাঁ এবং দোকানপাট। এছাড়া মাটির উপরিভাবে যেসব পরিবহন চলাচল করে, তার রুটও পাল্টে দেয়া হয়েছে।

এদিকে, এই বিক্ষোভের ব্যাপারে আমেরিকা বলেছে, রাশিয়ার নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন রবিবার এক টুইট বার্তায় নাভালনির শীগগিরই মুক্তি দাবী করে বলেছেন, রাশিয়া জনগণের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে।

নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল নাভালনিকে। সেই হত্যাচেষ্টায় কোমায় চলে গিয়েছিলেন নাভালনি। তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে চিকিৎসায় সুস্থ হন তিনি। অবশেষে ১৭ই জানুয়ারি দেশে ফিরে আসেন। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। পাঠিয়ে দেয়া হয় জেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com