শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিয়ানমারের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৪২ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেতা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন কর্মকর্তাকে সোমবার আটক করা হয়েছে।

ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মিয়ো ন্যান্ট জানান অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে সোমবার সকালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, “আমি আমাদের জনগণকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া না দেখানোর এবং আইন অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ করছি। আমরা যতদূর জানি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিয়ানমার সামরিক বাহিনী গ্রেপ্তার করেছে।সুতরাং, এখন আমরা বলতে পারি এটি সামরিক অভ্যুত্থান।

মিয়ো ন্যান্ট বলেন, “ন্যাপিডতে অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেপ্তার করা হয়েছে, আমি শুনেছি। সংসদ সদস্যদের বিষয়ে আমরা এখনো জানিনা তবে ধারণা করছি তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মিয়ানমার সেনাবাহিনী একটি অভ্যুত্থানের গুজবকে উড়িয়ে দেওয়ার পর এই ঘোষণা আসে।তবে নভেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন দল বিপুল ভোটে জয়ের ঘোষণা করার পর থেকে ঐ দেশে উত্তেজনা বৃদ্ধি পায়। মিয়ানমার সেনাবাহিনী নির্বাচনের এই ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং জালিয়াতির অভিযোগ করে।পহেলা ফেব্রুয়ারি ন্যাপিডতে সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com