মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মির্জা এসোসিয়েটের বনভোজনের টিশার্ট লঞ্চ করলেন ইমন-রেসি

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১২.০৯ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ‘মন চায় উড়তে চলো যাই ঘুরতে’ এই কথাটিকে সামনে রেখে এবারের বার্ষিক বনভোজনের আয়োজন করতে যাচ্ছেন ‘মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্ম’।

চলতি মাসের ৩০ তারিখে মুন্সিগঞ্জের সিরাজদিখান ইছাপুরায় এম ডি হলিডে রিসোর্টে হতে যাচ্ছে এই আয়োজন। এই আয়োজন উপলক্ষে সম্প্রতি মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্মে পিকনিকের জন্য টিশার্ট লাউঞ্জ করেছেন চলচ্চিত্রের দুই তারকা ইমন ও মৃদুলা আহমেদ রেসি।

এব্যাপারে মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্মের সিইও জনাব নঈম মির্জা বলেন, আমাদের মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্ম ৫ম বর্ষ অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।এবং আমরা অন্যান্য বছরের মতো এবারও মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্মের পারিবারিক বার্ষিক বনভোজনের আয়োজন করতে যাচ্ছি।

তবে ইচ্ছা থাকা সত্ত্বেও তেমন বড় পরিসরে করতে পারছিনা।কারণ এখনো দেশ থেকে করোনা আতংক যায়নি।তবুও চেষ্টা করবো যেনো আনন্দের কোনো কমতি না থাকে।সকলে আনন্দ উল্লাসে এই পিকনিক উদযাপন করতে পারি।

এখানে আমাদের পরিবার পরিজনের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই থাকবেন।যেমন,চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান,নায়ক ইমন,শিপন,নায়িকা রেসি,আন্না,সাগরসহ আরো অনেকেই। উল্লেখ্য,মির্জা এসোসিয়েট কনসালটেন্সি ফার্ম ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।এখান থেকে বিদেশী নাগরিক ও বিনিয়োগকারীদের’কে বিভিন্ন রকমের সেবা সহায়তা দেয়া হয়ে থাকে।এখানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com