শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা কভিড ১৯ এর উৎপত্তির বিষয়ে তাঁদের সন্ধান কাজ শুরু করছেন

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১.০৫ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা চীনের ঊহানে দু সপ্তাহর কোয়ারান্টিন শেষে আজ থেকে কভিড ১৯ এর উৎপত্তির বিষয়ে তাঁদের সন্ধান কাজ শুরু করছেন। আজ বিকেলে হোটেল থেকে বেরিয়ে এই আন্তর্জাতিক দলটি বাসে আরোহণ করেন। আন্তর্জাতিক তদন্তের আহ্বান চীন মাসের পর মাস নাকচ করে দেওয়ার পর শেষ পর্যন্ত গবেষকদের সেখানে যাবার ব্যাপারে এখন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আশা করা হচ্ছে, এই অনুসন্ধানকারী গবেষকদের দল কয়েক সপ্তাহ ধরে গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল এবং সেই বাজার যেখানে প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় সেখানকার লোকজনের সাক্ষাৎকার নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই কার্যক্রমের উদ্দেশ্য, এই মাহমারির জন্য কাউকে দায়ী করা নয়, শুধু এটা বের করা যে কি ভাবে এই মহামারি শুরু হয়, যাতে করে ভবিষ্যতে এ ধরণের রোগ বিস্তারের মোকাবিলা করা যায় এবং আরও ভাল ভাবে প্রতিরোধ করা যায়।

২০১৯ সালের শেষের দিকে এই নতুন করোনাভাইরাস দেখা যায় চীনের ঊহানে এবং তার পর থেকে এটি বিশ্বব্যপী ছড়িয়েছে যাতে দশ কোটিরও বেশি লোক সংক্রমিত হয়েছে, মারা গেছে প্রায় একুশ লক্ষ লোক। ১২০টিরও বেশি দেশ এই ভাইরাসের উৎপত্তির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং অনেকেই চীনকে এই বলে দোষারোপ করেছে যে, এর সংক্রমণ রোধে চীন পর্যাপ্ত কিছু করছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com