শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দুটি আদেশে স্বাক্ষর করেছেন

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১২.৪৩ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দুটি আদেশে স্বাক্ষর করে বলেন তার পূর্বসূরি, প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতিমালা যে ক্ষতি করেছে তা তার প্রশাসন পূর্বের ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন।

বাইডেন গর্ভপাত সম্পর্কে মহিলাদের তথ্য দেওয়ার জন্য বিদেশী বেসরকারী গোষ্ঠীগুলির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া তহবিল পুনরুদ্ধার করেছে। যেসব নাগরিকদের এখনো স্বাস্থ্য বীমা নেই এবং এখন কিনতে চান তাদের জন্য ও যারা করোনা মহামারীর কারণে তাদের স্বাস্থ্য বীমা হারিয়েছেন তাদের জন্য তিন মাসের একটি বিশেষ তালিকাভুক্তি চালু করেছেন।

ট্রাম্প, প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্টদের মতো, সমালোচকদের কথায় গর্ভপাত সম্পর্কিত তথ্য সরবরাহ থেকে বিরত রাখে যে নীতিমালা তার সমর্থন করেছিলেন এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য বীমা বাজার আবার চালু করতে অস্বীকার করেছিলেন।

বাইডেনের আদেশের কারণে মেডিকেড নামক প্রোগ্রামের আওতায় দরিদ্র আমেরিকানরা এখন স্বাস্থ্যসেবা পাবেন।

বাইডেন বলেন “আমরা নতুন করে কিছুই করছি না,” ট্রাম্প পরিবর্তন করার আগে যে কর্মসূচি ছিল সেটাকেই পুনরুদ্ধার করা হচ্ছে। বাইডেন দাবি করেন যে ট্রাম্প স্বাস্থ্যসেবাকে “আরও দুঃসাধ্য, ব্যয়বহুল এবং লোকদের পক্ষে সেবা পাওয়া আরও কঠিন করে দিয়েছিলেন”।প্রথম আট দিনের কর্মদিবসে বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো পরিবর্তন করার জন্য নতুন আদেশগুলিতে সই করেছেন।

এই আদেশগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগদানের প্রতিশ্রুতি,বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের সদস্যপদ নবায়ন করা এবং সরকারী জমি ও পানিতে তেল উত্তোলনের অধিকার রদ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com