শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনার নতুন স্ট্রেইনের কারণে বন্ধ হচ্ছে ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারলাইন রুট

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১১.৩১ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

দুবাই থেকে লন্ডনের আকাশপথকে বলা হয় ব্যস্ততম আন্তর্জাতিক এয়ারলাইন রুট। তবে এবার করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক হারে সংক্রমণ ক্ষমতাসম্পন্ন করোনার একটি নতুন স্ট্রেইন বা ধরন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন যুক্তরাজ্য। করোনার এই নতুন স্ট্রেইনের বিরুদ্ধে এখনো কোনো টিকা কার্যকর প্রমাণ হয়নি। এসব কারণে সংযুক্ত আরব আমিরাত, বুরুন্ডি রুয়ান্ডাকে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
তবে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড কিংবা অন্য যুক্তরাজ্যে অবস্থানের অনুমতি থাকা তৃতীয় কোনো দেশের নাগরিক যদি ১০ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকেন, তাহলে তাঁরা আরব আমিরাত, বুরুন্ডি বা রুয়ান্ডা থেকে কিংবা এসব দেশ হয়ে এলেও যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। ব্রিটিশ পরিবহণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস গতকাল বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেন।

এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ এরই মধ্যে যুক্তরাজ্যগামী বা যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করার কথা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এতে বলা হয়েছে, আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক আকাশপথ দুবাই-লন্ডন রুটে চলতি জানুয়ারি মাসে মোট এক লাখ ৯০ হাজার ৩৬৫টি আসন শিডিউল করা ছিল বলে জানিয়েছে এয়ারলাইন সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থা ওএজি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com