শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় পৃথিবীতে প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৮.৪৮ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরো প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২১ লাখ ৮৪ হাজার ১২৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯০৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৯০৩ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯০ লাখ ৪৮৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৭ লাখ ৭৪ হাজার ৬৭২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৭ লাখ ১৫ হাজার ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩১ লাখ ৬ হাজার ৮৫৯ জন), স্পেন (২৭ লাখ ৭৪ হাজার ১৪ জন), ইতালি (২৫ লাখ ১ হাজার ১৪৭ জন), তুরস্ক (২৪ লাখ ৪৯ হাজার ৮৩৯ জন) ও জার্মানি (২১ লাখ ৭৯ হাজার ৬৭৯ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ২০ হাজার ২৩৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৩ হাজার ৮৮৫ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৮৮৭ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৮৬ হাজার ৮৮৯ জন), ফ্রান্স (মৃত্যু ৭৪ হাজার ৪৫৬ জন), রাশিয়া (মৃত্যু ৭১ হাজার ৭৬ জন), ইরান (মৃত্যু ৫৭ হাজার ৬৫১ জন) ও স্পেন (৫৭ হাজার ২৯১ জন)।

এছাড়া জার্মানিতে ৫৫ হাজার ৫২৩ জন (১১তম), কলম্বিয়ায় ৫২ হাজার ৫২৩ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৭ হাজার ৪৩৫ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪২ হাজার ৫৫০ জন (১৪তম), পেরুতে ৪০ হাজার ২৭২ জন (১৫তম), পোল্যান্ডে ৩৬ হাজার ৫৪ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ২৮ হাজার ৮৫৫ জন (১৭তম), তুরস্কে ২৫ হাজার ৪৭৬ জন (১৮তম), ইউক্রেনে ২২ হাজার ২০২ জন (১৯তম) ও বেলজিয়ামে ২০ হাজার ৮৭৯ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com