শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাসের নতুন ভ্যারিঅ্যান্ট ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১.২৮ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে নভেল করোনাভাইরাসের কয়েকটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। এ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ভ্যারিঅ্যান্ট বা ধরন মোট ৭০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। করোনাভাইরাসের এই ভ্যারিঅ্যান্ট অতিসংক্রামক বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেইনও ছড়াতে শুরু করেছে। ডব্লিউএইচও বলছে, দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ভূত নতুন স্ট্রেইনটি এই মুহূর্তে বিশ্বের অন্তত ৩১টি দেশে খুঁজে পাওয়া গেছে।এ ছাড়া ব্রাজিল শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিঅ্যান্ট বিশ্বের আটটি দেশে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।তবে ডব্লিউএইচও বলছে, এসব নতুন ভ্যারিঅ্যান্টে সংক্রমণ মাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কি না কিংবা এসব ভ্যারিঅ্যান্ট গুরুতর কি না অথবা এসব ভ্যারিঅ্যান্টের কারণে অ্যান্টিবডি নিষ্ক্রিয় হওয়ার কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে আরো গবেষণা প্রয়োজন।

সংবাদ দ্য হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com