শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্পের চেয়ে বাইডেনের জন সমর্থন অনেক বেশি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১.১১ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়।
বুধবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার কাজের ব্যাপারে ভাল বলেননি।
ট্রাম্প তার শাসনামলের অধিকাংশ সময় কাটিয়েছেন ৪০ শতাংশেরও কম জন সমর্থন নিয়ে এবং গ্যালাপের জরিপ অনুযায়ী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তার প্রতি জন সমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোন মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জন সমর্থনের ক্ষেত্রে এটি একটি সর্বনি¤œ রেকর্ড।
এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা যায়। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।
মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে এ জরিপে তিনি মাত্র ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন। খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com