শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে রুশ নেতা পুতিনের ফোনালাপ

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৪.১৭ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হবার পর মঙ্গলবার এই প্রথম জো বাইডেন টেলিফোনে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। তিনি রুশ ভিন্ন মতাবলম্বী আলেক্সি নাভালনির গ্রেপ্তার, সাইবার গুপ্তচরবৃত্তি এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যদের অনিষ্ট করার জন্য রুশ পুরস্কার এ সব বিষয় নিয়ে কথা বলেছেন বলে বাইডেন প্রশাসনের দু জন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

বাইডেনের এই অবস্থান তাঁর পূর্বসুরি ডনাল্ড ট্রাম্পের অবস্থানের বিপরীত যিনি ক্রেমিলনের নেতার সঙ্গে উষ্ণ সম্পর্ক নিয়ে উচ্ছাস প্রকাশ করতেন। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে যে বাইডেন পুতিনকে বলেছেন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যার মেয়াদ ফেব্রুয়ারির প্রথম দিকে শেষ হচ্ছে , রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের উচিত হবে তা আরও ৫ বছরের জন্যে নবায়ন করা। পুতিনের সঙ্গে কথা বলার আগে বাইডেন যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ মিত্র দেশের নেতাদের সঙ্গে কথা বলেন । এঁরা হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন , ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যক্রঁ এবং জার্মান চান্সালর আঙ্গেলা মার্কেল।

তাত্ক্ষনিক ভাবে পুতিনের প্রতিক্রিয়া জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com