শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলার উপরও জোর দেন:জো বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ২.৪৮ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যাশিত ভাবে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ থেকে অনেকটাই সরে এলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নীতি বাধ্যতামূলক করেছিলেন বাইডেন।

আমেরিকানরা বাদে এ বার ব্রিটেন, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের মতো দেশের বাকি নাগরিকদের আমেরিকা আসার উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন তিনি। বাইডেন প্রশাসন কঠোর হাতে করোনা সংক্রমণ আটকাতে বদ্ধপরিকর।

হোয়াইট হাউস সূত্রে খবর, গত সপ্তাহেই বাইডেন বলেছেন, যে সব আমেরিকানরা বিমানে আমেরিকা এসেছেন, তাঁদের বাধ্যতামূলক ভাবে নিভৃতবাসে পাঠানো হবে। সেই সঙ্গে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলার উপরও জোর দেন তিনি।

ক্ষমতায় আসার আগে থেকেই বাইডেন এবং তাঁর সহযোগী কমলা হ্যারিস দেশে করোনা ঠেকাতে একাধিক বার্তা দিয়েছেন। বর্তমানে সে ভাবেই পদক্ষেপ করছেন তাঁরা।

করোনাভাইরাসের নতুন রূপ ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশে সম্প্রতি থাবা বসিয়েছে। সেই সব দেশ থেকে যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের প্রত্যাবর্তনের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com