শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির মুখে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ১.২৪ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

বেসরকারি আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম সোমবার বলেছে করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া কোটি কোটি দরিদ্র মানুষের এই ক্ষতির প্রভাব থেকে বের হতে লাগতে পারে অন্তত এক দশক।

সোমবার প্রকাশিত ‘দ্য ইনইকুয়ালিটি ভাইরাস’ শিরোনামের এক প্রতিবেদনে সংস্থাটি এমন মন্তব্য করে বলেছে বিশ্বের এক হাজার ধনী মানুষ মাত্র নয় মাসের মধ্যেই তাদের করোনা কালীন ক্ষতি পুষিয়ে নিয়েছেন। তবে বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর করোনার অর্থনৈতিক প্রভাব থেকে মুক্তি পেতে এক দশকেরও বেশি সময় লাগতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।

করোনা মহামারির কারণে গত ৯০ বছরেরও বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে কয়েক কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা।

সংস্থাটি বলেছে করোনা মহামারি শুরু হওয়ার পর বিশ্বের সর্বোচ্চ ১০ জন ধনী তাদের সম্মিলিত সম্পদ বৃদ্ধি করতে পেরেছেন এক লাখ কোটি ডলার যা দিয়ে পৃথিবীর সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার পাশাপাশি এটাও নিশ্চিত করা সম্ভব যেন কাউকে দরিদ্রতার মুখে পড়তে না হয়।

এদিকে, বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম এর এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে করোনা মহামারির কারনে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। সরকারি হিসেব অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বর মাসে দেশে সার্বিক দারিদ্র্যের হার ছিল ২০.৫ শতাংশ। সানেম এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান এ সম্পর্কে ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন দেশে দারিদ্রের হার দিগুন হওয়ার বিষয়টি উদ্বেগের।

অপর এক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এক প্রতিবেদনে বলেছে মহামারীর সময়ে দেশের সাড়ে ৩ লাখ পোশাক শ্রমিক কাজ হারিয়েছেন যা এই খাতের মোট শ্রমিকের ১৪ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাস সঙ্কট শুরুর সাত মাস পর গত অক্টোবরে মাসে পরিচালিত এক জরিপে শ্রমিকদের বেকারত্বের এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে সিপিডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com