শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে মহামারি মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ অনেক জোরদার করেছে:জো বাইডেন

  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ২.১৪ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অধিকাংশ ব্যক্তি যারা ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড ও ইউরোপে বসবাস করেন তাদের ওপর কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছেন।

এদিকে, মার্কিন নতুন প্রশাসন তাদের মহামারি মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ অনেক জোরদার করেছে। রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের খবর নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, নতুন করে সতর্কতার অংশ হিসেবে সম্প্রতি যারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন তাদের ওপরও বাইডেন সোমবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন। করোনাভাইরাসের নতুন ধরণ যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সনাক্ত হওয়ায় এমন জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে।


নতুন এ মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে মাস্ক পরিধান আইন কঠোর করেছেন এবং অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা মানুষকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি দেশের নাজুক করোনাভাইরাস সংকট মোকাবেলা করার চেষ্টা করছেন।

বাইডেন বলেন, আগামী মাস নাগাদ কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৪২০,০০০ থেকে বেড়ে ৫০০,০০০ দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছি। আমরা বর্তমানে এমনটা মনে করেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।
ক্ষমতার একেবারে শেষের দিকে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপের অধিকাংশ দেশ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপিত কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে, বাইডেন প্রশাসন জানায়, ট্রাম্পের এ নির্দেশ ২৬ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়ায় কারণে তারা দ্রুত তা বাতিল করবে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com