বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

চীনের সোনার খনিতে ১৪ দিন আটক থাকার পর ১১ শ্রমিকক উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৯.১৭ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

চীনের একটি সোনার খনিতে ১৪ দিন আটকে থাকার পর ১১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় আজ রোববার সকালে খনির একটি শ্যাফট থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়। বার্তা সংস্থা সিনহুয়ার একটি ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা ওই শ্রমিকের চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা।

পরে খনির আরেকটি অংশ থেকে আরো তিন শ্রমিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন আহত ছিলেন। বিকেলের দিকে দুই ধাপে ওই একই অংশ থেকে আরো সাত শ্রমিককে তুলে আনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com