শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সারা পৃথিবীতে আরো ১৪ হাজার মানুষের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৯.০০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় পৌনে ৬ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৪ জানুয়ারি, রবিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯ কোটি ৯৩ লাখ ২২ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২১ লাখ ৩০ হাজার ২৯৩ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ১৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ১১৫ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৭৮৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৪৩৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৬ লাখ ৯৮ হাজার ২৭৩ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৬ লাখ ১৭ হাজার ৪৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ২৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ১৬ হাজার ৪৭৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৩ হাজার ৩৭৬ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৪৯ হাজার ৮৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৯৭ হাজার ৩২৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com