শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনার ‘নয়া অবতার’-এর সংক্রমণে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি:ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৩.৪২ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

করোনার ‘নয়া অবতার’-এর সংক্রমণে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এমনই প্রমাণ মিলেছে বলে শুক্রবার দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, দেশে যে দুটি টিকা প্রয়োগের কাজ চলছে, তা এই নতুন অবতার-কে ঘায়েল করতে সক্ষম।

সাংবাদিক বৈঠকে জনসন বলেন, আমাদের বলা হয়েছে করোনার এই নতুন অবতার যেমন দ্রুত সংক্রমণ ছড়ায়, তেমনই এতে মৃত্যুর হারও বেশি। জনসন আরও জানিয়েছেন যে, নতুন এই অবতার অনেক বেশি সংক্রামক হলেও পুরনো অবতারের মতো এটাকেও কাবু করার মতো ক্ষমতা রয়েছে টিকার।

নতুন এই অবতারের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনসন। শুক্রবারই ১ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা প্রায় ৯৬ হাজারে পৌঁছেছে। যা গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

গত কয়েক সপ্তাহে ব্রিটেনে করোনায় মৃত্যু একলাফে ১৬ শতাংশ বেড়েছে। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। যেমনটা দেখা গিয়েছিল এপ্রিলে করোনার প্রথম ঢেউয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com