বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাস সংক্রান্ত ১০টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৩.২৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ নিরসনে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি হুঁশিয়ার করে বলেন আগামী মাস নাগাদ মৃতের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বাইডেন ১৯৮ পৃষ্ঠার পরিকল্পনা সাংবাদিকের সামনে তুলে ধরেন।

করোনাভাইরাস সংক্রান্ত ১০টি নির্বাহী আদেশে সই করার সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং শীর্ষস্থানীয় উপদেষ্টা ডঃ অ্যান্টনি ফাউচি। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি আমেরিকানকে টিকা দেওয়া।কেন্দ্রীয় সরকারের সহায়তায় আগামী এক মাসের মধ্যে ১০০টি টিকা কেন্দ্র খোলা হবে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “এটি আমাদের দেশে এখন অবধি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।”

ডঃ অ্যান্টনি ফাউচি সাংবাদিকদের জানান ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যটি যুক্তিসঙ্গত।এ পর্যন্ত এক কোটি ছয় লক্ষ মানুষকে টিকা দেয়া হয়েছে যা পূর্বের প্রশাসনের ডিসেম্বরের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেয়ার প্রতিশ্রুতির কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com