বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের কেরালায় ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ ও যৌন হেনস্থা অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৮.৪৮ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

ভারতের কেরালায় ১৭ বছর বয়সী এক তরুণীকে ৩৮ জন ব্যক্তি কয়েক মাস ধরে বিভিন্নভাবে ধর্ষণ ও হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পরই ৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এদের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মামলায় ৩২টি পৃথক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩টি ধর্ষণের ঘটনাও রয়েছে।

খবরে বলা হয়েছে, ভুক্তভোগী ওই তরুণী মল্লপুরম জেলার পান্ডিকড এলাকার বাসিন্দা। ২০১৫ সালে ওই তরুণী নিখোঁজ হলে থানায় অভিযোগ করেন তার মা। পরে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং শিশু সুরক্ষা আইনে (পকসো) দু’টি মামলা করা হয়। ২০১৭ সালে একই রকম একটি অভিযোগ দায়ের হয় পরিবারের পক্ষ থেকে।

প্রায় প্রতিটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ পকসো আইনে শুনানি চালাচ্ছে। এদিকে গত ডিসেম্বরের শেষ দিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তরুণী তার বন্ধুর মোটরসাইকেলে বেরিয়েছে, এরপর আর ফেরেনি। তরুণী নাবালিকা হওয়ায় ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

প্রথমবারের জবানবন্দিতে ওই তরুণী ১৫টি যৌন হেনস্থার ঘটনার কথা জানায়। একমাস পর ফের নতুন করে জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানে আরও ১২টি যৌন হেনস্থার কথা জানায়। এর মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে।

তরুণী জানিয়েছেন, তার মা দিনমজুরি কাজ করেন। তিনি বাড়ি থেকে বেড়িয়ে গেলে সারাদিন একাই থাকতেন তরুণী। ওই সময় প্রতিবেশীরা তাকে যৌন হেনস্থা করতেন। বর্তমানে তাকে শিশু সেবা কেন্দ্রের একটি হোমে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com