বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিনে উৎপাদিত আইস ক্রিমে করোনা ভাইরাস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২.৩৩ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

উত্তর চিনে উৎপাদিত আইস ক্রিমে মিলল করোনা ভাইরাস। যে সব আইস ক্রিমগুলিতে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলি বাজেয়াপ্ত করেছে চিনা প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুসারে, তিয়ানঝিন মিউনিসিপ্যালিটি এলাকায় আপাতত সেই সব ক্রেতাদের হোম কোয়ারেন্টাইনে রাখার কথা বলা হয়েছে, যাঁরা এই আইসক্রিম খেয়েছিলেন। তিয়ানঝিনের একটি স্থানীয় সংস্থা এই আইসক্রিম তৈরি করেছিল।

সংস্থার কারখানা অস্থায়ী ভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ওই সংস্থার তৈরি আইস ক্রিমের তিনটি নমুনা পরীক্ষার জন্য পাঠান হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে, তিনটিতেই রয়েছে করোনা ভাইরাস।

সূত্রের খবর, সংস্থা একাধিক দেশ থেকে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে আইস ক্রিম তৈরি করত। তার মধ্যে রয়েছে মিল্ক পাউডার, যা আনা হত নিউজিল্যন্ড থেকে। এ ছাড়া অন্য একটি কাঁচামাল আনা হত ইউক্রেন থেকে। এর থেকেই আইসক্রিমে করোনা ভাইরাস এসে থাকতে বলে জানিয়েছে ওই সংস্থা।

এই খবর আসার পর কারখানার ১৬০০ কর্মীকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তাঁদের মধ্যে ৭০০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্টের ফলের জন্য অপেক্ষা করছে সংস্থা।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এতে চিন্তার কোনও কারণ নেই। হতে পারে কোনও আক্রান্ত ব্যক্তির থেকে এই ভাইরাস ঢুকে পড়েছে আইস ক্রিমে। তবে এটাই প্রথম নয়, এর আগেও খাবারে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একাধিক প্যাকেটজাত দ্রব্যে এই ভাইরাসের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com