বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২.২৩ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

  সরকারি ভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জো বাইডেন।  মহড়ার সময় অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ায় সাময়িক ভাবে বন্ধ করতে হল ক্যাপিটল। তবে এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যাপিটল পুলিশ।

২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন। তার জন্য সোমবার ক্যাপিটলে চলছিল মহড়া। সেখানে অবশ্য বাইডেন ছিলেন না। সেই সময়ই ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়। তবে সেই তাঁবুতে কেউ ছিলেন না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নি নির্বাপণ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

কিন্তু গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে হামলার রেশ এখনও কাটেনি। তার মধ্যে শপথের এক দিন আগে এমন ঘটনায় ঝুঁকি নিতে চাননি ক্যাপিটলের  পুলিশ। মহড়ায় অংশ নেওয়া অনেককেই ক্যাপিটল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তার পর বন্ধ করা হয় ক্যাপিটল ভবন।

তবে নিরাপত্তা ক্যাপিটলের  পুলিশ জানিয়েছেন, এর সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনও যোগ নেই। শপথগ্রহণ অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ক্যাপিটল ‘লকডাউন’ করা হয়েছিল।

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। তার পর থেকেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে অত্যন্ত সতর্ক ওয়াশিংটন প্রশাসন। শপথগ্রহণের জন্য কার্যত দুর্গে পরিণত করা হয়েছে গোটা ওয়াশিংটন ডিসিকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com