মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

জো বাইডেনের অভিষেকের ঠিক আগে ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ত্যাগ করবেন

  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১২.১৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

জো বাইডেনের অভিষেকের ঠিক আগে বুধবার সকালেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ত্যাগ করবেন। তিনি ফ্লোরিডায় তার প্রেসিডেন্ট পরবর্তী জীবন যাপন করবেন। ট্রাম্পের পরিকল্পনা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি বলে তাঁর পরিকল্পনা সম্পর্কে জানেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, অ্যান্ড্রুজ ঘাঁটিতে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হবে।

কর্মকর্তারা তাঁকে লাল গালিচা বিদায় সম্বর্ধনা জানাবেন, সামরিক বাদ্য বাজানো এবং ২১ বার তোপধ্বণির মাধ্যমে অভিবাদন জানানোর পরিকল্পনার কথা নিয়েও আলোচনা করা হচ্ছে।

কয়েক মাস ধরে ভিত্তিহীন ভাবে ভোট কারচুপির অভিযোগ আনার পর, ট্রাম্প এরই মধ্যে ঘোষণা করেছেন যে তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না, যা কীনা ঐতিহ্যের পরিপন্থী। তাঁর স্থলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর থামানোর অভিপ্রায়ে ট্রাম্প তাঁর সমর্থকদের সহিংস অভূত্থানে ইন্ধন জোগানো এবং ক্যাপিটলে তাদের জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনার দু সপ্তার পর ওয়াশিংটন ছাড়ছেন।

অনুমান করা হচ্ছে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে থাকবেন তাঁর স্বল্প সংখ্যক সহকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com