মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টিপাত নাট্যদলের নতুন প্রযোজনা ‘সে এক স্বপ্নের রাত’

  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ১১.৩৭ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ গল্পটা আমাদের নয়। এমন এক রাত কখনো কারোও জীবনেই স্বপ্নেও যেন না আসে। তবুও মানুষ যখন সময়ের কাছে হার মানে..! কি করবে সে তখন? জানতে হলে দেখতে হবে ‘সে এক স্বপ্নের রাত’। দৃষ্টিপাত নাট্যদলের ২৫ তম ও নতুন প্রযোজনা এটি। রচনা ও নির্দেশনা দিচ্ছেন ড.খন্দকার তাজমি নূর। সার্বিক তত্বাবধান করছেন দৃষ্টিপাত নাট্যদল প্রধান আব্দুল হালিম আজিজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড.খন্দকার তাজমি নূর, আব্দুল হালিম আজিজ, অধরা প্রিয়া, মোঃ রফিকুল ইসলাম, মতিউর রহমান বাচ্চু ও এসএম শাফায়েত।

‘তিন পুরুষের মাথায়’, ‘হানাদার’, ‘রূপবতী ক‌ইন‍্যা’, ‘রাজা হিমাদ্রি’, ‘জ্বালা’, ‘বুড়ো ভুতের গপ্পো’ নাটকসহ একাধিক পথ নাটক ও বিভিন্ন উৎসবে অংশ নিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দলটি। গেল বছরের ১১ নভেম্বর প্রতিষ্ঠার ৩৬ বছরে পা দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মঞ্চে ফেরার আগাম বার্তা জানান দিয়েছিল তারা। এবার তাদের প্রযোজনার তালিকায় স্থান পেল ‘সে এক স্বপ্নের রাত’। নাটকটি নিয়ে মন্তব্য করতে গিয়ে ড. খন্দকার তাজমি নূর বলেন, ‘আশা করছি চলতি বছরের ফেব্রুয়ারিতে দর্শকদের উপহার দিতে পারবো, আমার নতুন এই গবেষণা ধর্মী নাটকটি। একটি রাতের এক মানবিক জীবনের গল্প, যা আমার অথবা অন্য অনেকের জীবনে আসতে পারে, অথচ যেটা আকাঙ্ক্ষার নয়।

নির্দেশকের ভাষায়, আমার ও তোমার মাঝে যে তৃতীয় একটা অধ্যায় আছে সেটাকেই হয়তো জীবন বলে জানি। যেখানে আমার নিঃশ্বাসটাই ছিল আমার পরম শত্রু..! কেননা ওই নিঃশ্বাসেই বুঝেছিলাম তোমার আমার সম্পর্কের গভীরতা।

তাই প্রতিদিন কফির মগের প্রতিটা চুমুকই একসময় জানতে পেরেছিল অনুভূতিগুলো কতটা তীব্র থেকে তীব্রতর মলিন হতে পারে। যা আজ একটা ঘূর্ণিপাকের মতো মনে হয়। এক ভাবনা থেকে অন্য ভাবনায় আটকে যাই প্রতিদিন মাকড়শার জালের মতো। চাওয়া-পাওয়ার পরিমাণটা কম অথবা খুব বেশি হলে বোধহয় জীবনের অনুভূতি গুলোও এমন হয়। কিংবা যতটা সাধারণ চাওয়া তার প্রাপ্তি ঠিক ততটাই কঠিন সেটা মানুষ কখনও বুঝে আবার কখনও বুঝে উঠতে পারে না।

যদি সবটাই বাদ দিই তবে হঠাৎ করে এই যে কখনও কখনও দমবন্ধ হয়ে আসা এটা তাহলে কী..? কেউ কি বলতে পারে এটা শুধু না পাওয়ার কষ্ট। কবির কাছে পৃথিবীর এপার-ওপার এক হয়ে গেছে সেই কবে, যেদিন হেরে যাওয়ার এক মিনিটের বিরাট গল্প তৈরি হয়েছিল তার জীবনে। আগে ছিল দ্বিতীয় শক্তির প্রভাবে বাঁচা আর এখন একক শক্তিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা। অতঃপর পাল্টে যায় জীবনের তৈরি সমস্ত ব্যাকরণ।

তাই হয়তো একা একা কফি মগে নিজেকে মগ্ন রাখতেই ভাল লাগে জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে..! বিরহের বাতাসে যে মগ্নতা সে তো অন্য কিছুতে নেই, যে তাতে নেশার মতো সারাদিন ডুবে থাকা যায়। এই উপলব্ধিটা আগে হলে হয়তো নিঃশব্দে বিসর্জন দেয়া সময়গুলো জীবন শ্রোতের বিপরীত হতো না..! তাহলে একের সঙ্গে দুই বা আমার সঙ্গে তোমার না হয় তর্জনীর সঙ্গে অনামিকার যে ব্যাবধান সেটাই হয়তো জীবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com