বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের সময়ে সম্ভাব্য সশস্ত্র প্রতিবাদ বিক্ষোভ হতে পারে

  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৯.০৬ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো আশংকা করছে যে, ২০শে জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের সময়ে সম্ভাব্য সশস্ত্র প্রতিবাদ বিক্ষোভ হতে পারে আর সেই কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী সহ বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানীগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে। ৬ই জানুয়ারি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দখলের রক্তাক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য এফ বি আই এরই মধ্যে ২৭০ জন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে, এবং একশ’ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। ভোট কারচুপির মিথ্যে বিবরণে এই অপরাধদের উস্কানি দেয়া হয়। কাউকে কাউকে সাবেক কিংবা বর্তমান সামরিক বাহিনী বা পুলিশের লোক বলে চিহ্নিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৫,০০০ ন্যাশনাল গার্ড এবং অন্যান্য সংস্থার হাজার হাজার আইন প্রয়োগকারী। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আমেরিকানদের আশ্বস্ত করেছেন যে, অভিষেক অনুষ্ঠানটি নিরাপদ থাকবে।

এ দিকে এ নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে যে, খোদ কংগ্রেসেরও কোন কোন সদস্য এই আক্রমণে সহায়কের ভূমিকা পালন করেছেন কীনা। বিধায়করা এই আক্রমণের তদন্তের জন্য দ্বিদলীয় কমিশন গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাবিত সেই কমিশন এ রকম কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর খতিয়ে দেখবে যে, গোয়েন্দা দপ্তর কি এ ব্যাপারে আগাম সংবাদ দিতে ব্যর্থ হয়েছিল, না কি এর সঙ্গে রাজনৈতিক কর্মকর্তারাও সম্ভবত জড়িত ছিলেন। নিরাপত্তার কারণে অভিষেক অনুষ্ঠানের মহড়া রবিবারের পরিবর্তে এখন সোমবার অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com