বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডে সাইবার হামলা

  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১.৪২ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড’ সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

রবিবার (১০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক জানায়, তাদের একটি ডেটা সিস্টেম ‘ম্যালিসিয়াস’ দ্বারা আক্রান্ত হয়েছে বলে জরুরি সংকেত পেয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তৃতীয় পক্ষ সংবেদনশীল তথ্য নেওয়ার চেষ্টা করেছে।

ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ হলো ম্যালওয়্যার। এটি একধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যেটি সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাঘাত ঘটানো, গোপন তথ্য চুরি এবং কোনও সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়।

রিজার্ভ ব্যাংক অব নিউ জিল্যান্ডের গভর্নর অ্যাড্রিয়ান সাইবার হামলার ঘটনা জানিয়ে বলেন, সিস্টেমটি অফলাইনে নেওয়া হয়েছে। তবে কোনও তথ্যে ঢুকেছিল কি না, তা নির্ণয় করতে সময় লাগবে।

তিনি আরো জানান, ‘আমরা ঘটনার তদন্ত করছি। কারা এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে, তা নির্ণয় করতে দেশীয় ও আন্তর্জাতিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। সম্ভাব্য অ্যাকসেস করা তথ্যের প্রকৃতি ও ব্যাপ্তি এখনো নির্ধারণ করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে কিছু বাণিজ্যিক ও ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।’

কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে সাইবার হামলা ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com