বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে মানুষ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীর কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২.৫১ এএম
  • ২১৭ বার পড়া হয়েছে

মেক্সিকো থেকে বহিরাগতদের যুক্তরাষ্ট্রে পাচারের পরিকল্পনায় ভূমিকা রাখার দায়ে একজন বাংলাদেশী নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটির ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর এ সংক্রান্ত একটি বিবৃতি রোববার সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়েছে যাতে দণ্ডিত আসামি মোক্তার হোসেনকে দেয়া কারাদণ্ডের কথা উল্লেখ করে বলা হয়ছে কারাবাস শেষে পরবর্তী ৩ বছর তাকে পর্যবেক্ষণের আওতায় রাখার আদেশ দিয়েছে আদালত।

বিবৃতিতে বলা হয়েছে মোক্তার হোসেন স্বীকার করেছেন যে তিনি ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের আগস্ট মাস পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা করেছেন এবং এনেছেন। এতে বলা হয় তিনি মেক্সিকোর মন্টেরি থেকে মানাব পাচারের এ কার্যক্রম পরিচালনা করেতেন এবং সেখানে তিনি একটি হোটেলের ব্যবস্থাও রেখেছিলেন যেখানে বহিরাগতরা যুক্তরাষ্ট্র যাওয়ার পথে আশ্রয় গ্রহণ করতো।

এসকল বহিরাগতদেরকে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দেয়ার জন্য গাড়িচালকদের অর্থ দেয়া ছাড়াও কীভাবে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সীমান্তে রিও গ্র্যান্ডে নদী পার হতে হবে সে বিষয়ে মোক্তার হোসেন বহিরাগতদেরকে পরামর্শ দিতেন।

জাস্টিস ডিপার্টমেন্টের ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড বার্নসকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয় মামলার আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি মুনাফার জন্য কাজ করতেন এবং যেসকল বাংলাদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইত, তাদেরকে শিকার বানাতেন। তিনি বলেন মোক্তার হোসেনকে দেয়া দণ্ডাদেশ এ ধরনের আন্তঃসীমান্ত অপরাধে জড়িতদের জন্য একটি সুস্পষ্ট বার্তা হিসাবে কাজ করবে যারা আর্থিক লাভের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্তের নিরাপত্তাকে উপেক্ষা করে অবৈধভাবে বিদেশিদের দেশটির অভ্যন্তরে ঠেলে দিয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com