বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তুলবেন

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ১.১১ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

টুইটারে ব্যক্তিগত অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হলেও দমে যাননি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং দ্বিগুণ উৎসাহে তাঁর হুঙ্কার, এ বার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম গড়ে তুলবেন।

ওয়াশিংটন ডিসি-তে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকের হামলার পর ওই ঘটনায় অভিযোগ উঠেছে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে। ক্যাপিটলে হামলার আগে ওয়াশিংটনে জড়ো হওয়ার সমর্থকদের উদ্দেশে কংগ্রেস-অভিযানের বার্তা দিয়েছিলেন ট্রাম্প। অভিযোগ, ট্রাম্পের সেই ভাষণই তাঁর সমর্থকদের ক্যাপিটল-হিংসায় ইন্ধন দিয়েছে। পাশাপাশি, হামলার পরেও টুইটারে একাধিক উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্টের সরকারি টুইটার অ্যাকাউন্টেই জো বাইডেনের নির্বাচনে জয়ের কৃতিত্বকে খাটো করে হামলাকারীদের ‘মহান দেশভক্ত’ বলে আখ্যা দেন তিনি। সেই সঙ্গে হামলাকারীদের উদ্দেশে তাঁর টুইট, ‘আমরা নিশ্চুপ থাকব না’। এর পরই ওই টুইট মুছে দেয় টুইটার। পাশাপাশি, হিংসায় ইন্ধনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ১২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে টুইটার। 

নিষেধাজ্ঞা কাটিয়ে টুইটারে একটি ভিডিয়ো-বার্তায় ‘শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের’ কথা বলেন ট্রাম্প। তবে সুর নরম করলেও তাতে চিঁড়ে ভেজেনি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারে আজীবন নিষেধাজ্ঞা জারি করে টুইটার। ওই মাইক্রো ব্লগিং সাইট কর্তৃপক্ষের দাবি, ‘ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটগুলো খুঁটিয়ে পর্যালোচনা করার পর চিরতরে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রাম্পের টুইটের যে অর্থ বার হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা হিংসায় আরও ইন্ধন জোগাতে পারে’। এই টুইটের পর ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ারের সামনে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তাঁর অ্যাকাউন্ট এখনও বন্ধ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com