বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার বেশির ভাগ জনগণ অবিলম্বে ট্রাম্পের ক্ষমতা ত্যাগের পক্ষে

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ১২.৪৬ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা রয়টার এবং ইপসসের একটি সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে, এই সপ্তায় একটি প্রতিবাদ সমাবেশকে ট্রাম্প উৎসাহিত করার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে যে মারাত্মক দাঙ্গা বেধে যায় তার পর ৫৭ শতাংশ আমেরিকান চাইছেন যে, রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক। এদের অধিকাংশই ডেমক্র্যাট, তবে রিপাবলিকানরা যারা বাহ্যত ট্রাম্পের সমর্থক, তারা চাইছেন ট্রাম্প ২০শে জানুয়ারি তার মেয়াদ পূর্ণ করেই ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

বৃহস্পতিবার এবং শুক্রবার পরিচালিত এই জাতীয় জনমত জরিপে আরও দেখা যাচ্ছে যে, যাঁরা নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তাঁরাও ট্রাম্পের সেই সব কট্টর সমর্থকদের সে দিনের কর্মকান্ডের বিরোধী। জো বাইডেনের বিজয় প্রত্যয়নের প্রক্রিয়ার মধ্যে এই কট্টর সমর্থকদের জোর করে ক্যাপিটলে প্রবেশের ঘটনার তারা বিরোধীতা করেছেন। যাদের জরিপ করা হয়েছে, তাদের প্রায় ৭০ শতাংশ আমেরিকানই বলেছেন যে, বুধবারের ঐ আক্রমণের আগে পর্যন্ত তাঁরা ট্রাম্পের কার্যকলাপকে সমর্থন করেন না। সে দিন এক সমাবেশে তাঁর হাজার হাজার অনুগতকে ক্যাপিটলে মিছিল করে যেতে তিনি উৎসাহিত করেন।

ঐ ঘটনায় একজন পুলিশসহ আরও চার ব্যক্তি প্রাণ হারালে, ডেমক্র্যাট ও রিপাবলকান নির্বিশেষে সকলেই ব্যাপক ভাবে এর নিন্দে করেন। প্রতিনিধি পরিষদের ডেমক্র্যাটরা সোমবার প্রেসিডেন্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনার পরিকল্পনা করছেন, যার ফলে ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসনের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে অবগত দুটি সুত্র থেকে বলা হচ্ছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি বলেছেন, “প্রেসিডেন্ট যদি স্বেচ্ছায় অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে সরে না দাঁড়ান তা হলে কংগ্রেস আমাদের কাজ চালিয়ে যাবে”। তবে এ নিয়ে জনগণের মতামত দলীয় ভাবে বিভক্ত। দশ জন ডেমক্র্যাটের মধ্যে নয় জনই মনে করেন, মেয়াদ পূরণের আগেই ট্রাম্পের উচিৎ হবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। তবে রিপাবলিকানদের দশ জনের মধ্যে মাত্র দুজন মেয়াদের আগেই ট্রাম্পের ক্ষমতা ত্যাগকে সমর্থন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com