বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সেনেটের শীর্ষ ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারনের দাবী জানান

  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ১২.২৭ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট পদের ১৩ দিন বাকি থাকতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেটের শীর্ষ ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারনের দাবী জানান। যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে যাত্রা করার জন্য বিক্ষুব্ধ সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান জানানোর পর সমর্থকরা ক্যাপিটলে তাণ্ডব চালায়।

নিউ ইয়র্কের সেনেটর চাক শুমার বলেন “গতকাল যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে যা ঘটেছে তা প্রেসিডেন্টের প্ররোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছিল। এই প্রেসিডেন্টকে আর একদিনও পদে রাখা উচিত নয়।

চাক শুমার বলেন, ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে বহিষ্কার করার “দ্রুততম ও কার্যকর উপায়” হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যবৃন্দের সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করা। তবে “ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভা যদি এতে রাজি না হয় তবে কংগ্রেসের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করা।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ মুষ্টিমেয় অন্যান্য সংসদ সদস্যও ট্রাম্পের সাংবিধানিক বিধান বা দ্বিতীয়বারের জন্য তাঁর অভিশংসন ব্যবহারের মাধ্যমে অপসারণের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com