বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাপানে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টোকিও ও তার আশপাশে জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৬.৩৬ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, রাজধানীতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টোকিও এবং তার চারপাশের অন্তত তিনটি জেলায় জরুরি অবস্থা জারি করেছেন। এই আদেশ আগামিকাল শুক্রবার থেকে বলবৎ হবে এবং তা সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। এই এলাকাগুলোর লোকজনকে রাত আটটার পর বাড়িতে থাকতে বলা হচ্ছে এবং ঐ একই সময়ে রেস্টুরেন্ট ও পানশালাগুলো বন্ধ করে দেওয়া হবে।

এই মহামারি শুরু হবার পর থেকে বুধবারের এই ঘোষণা ছিল জরুরি অবস্থা বিষয়ক দ্বিতীয় ঘোষণা। এর আগে গত বছর এপ্রিল মাসে তদানীন্তন প্রধানমন্ত্রী শিনজো আবে তিরিশ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছিলেন। তবে এই কোন ঘোষণাই সারা দেশের জন্য আইনত বাধ্যতামূলক লক ডাউন করতে পারে না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় থেকে জাপানের সংবিধান জনগণের স্বাধীনতাকে জোর সমর্থন করে আসছে।

টোকিও আজ জানিয়েছে, সেখানে একদিনে রেকর্ড সংখ্যক ২,৪৪৭ জন কভিড ১৯ এ সংক্রমিত হয়েছেন। গোটা দেশে বুধবার একদিনেই নতুন করে ৬,০০০ লোক সংক্রমিত হলে নতুন রেকর্ড সৃষ্টি হয়। এ দিকে জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানাচ্ছে যে, গতকাল একদিনেই যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৩,৮৬৫ জন কভিড-১৯ এ মারা গেছেন। গতকাল হাসপাতালে একদিনেই ১,৩২,৪৭৬ জন ভর্তি হওয়ায় এই ব্যাপারেও এর আগের দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। ক্রমবর্ধমান হারে সংক্রমণ এবং মৃত্যুর কারণে ট্রাম্প প্রশাসন করোনাভাইরাসের টীকা বিতরণের কাজ তরান্বিত করেছে।

স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের মন্ত্রী অ্যালেক্স আজার ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্রে বড় বড় খুচরা দোকানের সঙ্গে সম্পৃক্ত ৪০,০০০ ওষুধের দোকানে তাঁরা এই টীকা পাঠাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com