বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নিযুক্ত পুলিশ বাহিনীর বিষয়ে তদন্তের আহ্বান

  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৬.৩০ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিধায়করা কংগ্রেস ভবন ক্যাপিটল সুরক্ষার দায়িত্বে নিযুক্ত পুলিশ বাহিনীর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন যদিও গতকাল ট্রাম্পপন্থী সমর্থকরা জোর করে দেশের এই আইন পরিষদে প্রবেশ করলে, পুলিশের ভূমিকারও প্রশংসা করা হয়।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশের বাজেটের দিকে, নতুন কংগ্রেসের যে দু জন ডেমক্র্যাট সদস্য লক্ষ্য রাখবেন তাঁরা এ বিষয়ে যারা জবাব চেয়েছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন। সেনেটর ক্রিস মারফি বলেন, “এ ব্যাপারে অনেক ভিডিওই পাওয়া যাবে, তার কোনটা উদ্বেগের কারণ হবে, কোনটায় বীরত্ব দেখানো হবে। আমরা এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত চাই যে, কি ভাবে ক্যাপিটলের নিরাপত্তা এত দ্রুত ভেঙ্গে পড়লো।

কংগ্রেস সদস্য টিম রায়ান গতকালের পূর্ব পরিকল্পিত সমাবেশের আগে প্রস্তুতির অভাবের বিষয়টি তুলে ধরেন। ঐ সব সমাবেশে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা, নির্বাচনে তাঁর পরাজয় অস্বীকার করার ভিত্তিহীন দাবিকে অব্যাহত ভাবে সমর্থন করে যায়।

রায়ান বলেন, “ এখন এটা খুব পরিস্কার যে, খুব শিগগিরই বেশ কিছু লোক তাদের চাকরি হারাতে যাচ্ছে কারণ এটা হচ্ছে উচ্ছৃঙ্খল জনগণ, প্রেসিডেন্ট, বিদ্রোহ এবং অভুত্থানের প্রচেষ্টার কারণে সৃষ্ট বিব্রতকর পরিস্থিতি। কিন্তু যা ঘটতে যাচ্ছে তার মোকাবিলার জন্য পেশাগত পরিকল্পনার অভাবও বিব্রত হবার মতো ঘটনা।

কংগ্রেস সদস্যা ইলহান ওমর বলেন, “ আমরা জাতীয় নিরাপত্তার জন্য কোটি কোটি ডলার খরচ করে থাকি অথচ আজ তারা আইন অমান্যকারী বিশৃঙ্খল জনগোষ্ঠির হাত থেকে আমাদের জাতির ক্যাপিটলকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সেটি মেনে নেয়া যায় না”।

হোয়াইট হাউজের দক্ষিণে, এলিপ্স‘এ দুপুরে এক সমাবেশে ট্রাম্প সমবেত লোকজনকে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানানোর পর পর্যায়ক্রমে একের পর এক ঘটনা ঘটতে থাকে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউজ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত ভোট সত্যায়নের পরিস্থিতি নিচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com