বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে

  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ২.৩১ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

কানাডায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে রোববার ৬ লাখ ছাড়িয়ে গেছে। দেশটি আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর মাত্র দু’সপ্তাহ পর এ মাইলফলক অতিক্রম করলো। এদিকে নববর্ষের ছুটি চলাকালে দেশটিতে করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে অনেক কড়াকড়ি আরোপ করা হয়।
সরকারি টেলিভিশন কেন্দ্র সিবিসি পরিবেশিত খবরে বলা হয়, এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে রোববার বিকেল পর্যন্ত কানাডায় ৬ লাখ ১ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ১৫ হাজার ৮৬০ জন প্রাণ হারিয়েছে।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে রোববার ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৬৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। কুইবেকে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬৯ জন।
অন্টারিওতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫০ জনে এবং কুইবেকে ৮ হাজার ৩৪৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর কড়াকড়ি থাকা সত্ত্বেও ক্যারিবীয়তে ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ পাওয়ায় অন্টারিও’র অর্থমন্ত্রী রড ফিলিপস বাধ্য হয়ে পদত্যাগ করেন।
গত কয়েক দিনে ছয়জনেরও বেশি পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সকলে অবকাশ যাপনে বিদেশে গিয়েছিলেন।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com