বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১.৪২ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার এ লকডাউন জারি করা হয়।
লকডাউনকালে আগামী ৩০ দিন কেবলমাত্র হাসপাতাল, ঔষধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে।
লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকুরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল।
জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।
জিম্বাবুয়েতে গত দ’ুমাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে।
দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com