বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে বন্দুকধারীরা আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১২.৪৮ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একজন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে। একজন প্রাদেশিক মুখপাত্র বলেছেন যে, গত দু মাসে তিনি হচ্ছেন পঞ্চম সাংবাদিক যাঁকে হত্যা করা হলো।

বিসমিল্লাহ আদিল আয়মাক নামের এই সাংবাদিক ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহর কাছে, গ্রামের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় বন্দুকধারীরা তাঁর গাড়ির উপর গুলি চালায়। প্রাদেশিক সরকারের মুখপাত্র আরিফ আবির জানাচ্ছেন, ঐ গাড়িতে অন্যান্যদের মধ্যে আয়মাকের ভাইও ছিলেন কিন্তু তাঁরা অক্ষতই আছেন। আয়মাক সাদা-এ-ঘোর নামের স্থানীয় বেতার কেন্দ্রের প্রধান ছিলেন এবং একই সঙ্গে তিনি ঐ প্রদেশের একজন মানবাধিকার কর্মীও ছিলেন। তাৎক্ষণিক ভাবে এই হত্যার দায় কেউ স্বীকার করেনি।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জোরের সঙ্গেই দাবি করেন যে, তাঁরা কোন ভাবেই এই গুলি চালনার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com