বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাজাখাস্তানে মৃত্যুদন্ড চিরদিনের জন্য বাতিল

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১২.৩৯ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

কাজাখাস্তানের প্রেসিডেন্টের ওয়েব সাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে যে, সে দেশে মৃত্যুদন্ড চিরদিনের জন্য বাতিল করা হয়েছে। এর আগে ঐ কর্তৃত্ববাদী দেশটিতে প্রায় দু দশক ধরে মৃত্যুদন্ড বন্ধ ছিল এবং এখন এই ব্যবস্থা স্থায়ী রূপ পেল।

বার্তা সংস্থা এ এফ পি জানিয়েছে যে, ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তিপত্রের দ্বিতীয় ঐচ্ছিক প্রোটকলের বিষয়ে সংসদের অনুসমর্থনে স্বাক্ষর দিয়েছেন। এই দলিল স্বাক্ষরদাতাদের মৃত্যুদন্ড বাতিল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করে। কাজাখাস্তানে ২০০৩ সাল থেকেই মৃত্যুদন্ড স্থগিত ছিল, তবে আদালত সন্ত্রাসের মতো অপরাধগুলোর জন্য ব্যতিক্রমী পরিস্থিতিতে অপরাধীদের মৃত্যুদন্ডের আদেশ দিয়ে আসছিল।

একজন বন্দুকধারী রুসলান কুলেকবায়েভ, যে ২০১৬ সালে একাই আটজন পুলিশ এবং দু জন অসামরিক লোককে কাজাখাস্তানের বৃহত্তম শহর আলমাতিতে হত্যা করেছিল, মৃত্যুদন্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা বাতিল হলেই তার মৃত্যুদন্ড কার্যকর হবার কথা ছিল, কিন্তু এখন মৃত্যুদন্ড বাতিল হয়ে যাওয়ায়, সে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com