বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আমেরিকায় ওয়ার্ক ভিসা’ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ স্থগিত

  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০২১, ১০.৫১ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির জন্য ‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ ৩ মাস স্থগিত রাখার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, ৩১ মার্চ পর্যন্ত এই সমস্ত ভিসা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার যে ঘোষণাপত্র প্রকাশ করেছেন ট্রাম্প, তাতে তিনি জানিয়েছেন, কোভিড-১৯ এর জন্য জুন থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই অতিমারির ব্যাপক প্রভাব পড়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয়। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই নির্দেশের ফলে এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা সমস্যার মুখে পড়লেন। বিশেষজ্ঞরা বলছেন, বহু বিদেশি কর্মী বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থায় বহু কর্মী কাজ করতে যান আমেরিকায়।
এই নিষেধাজ্ঞার ফলে ওই কর্মীরা যেমন প্রভাবিত হবেন, তেমনই বহু সংস্থাও কর্মী সঙ্কটে পড়বে। এইচ-১বি ভিসা হোল্ডার বহু ভারতীয় আমেরিকায় বিভিন্ন সংস্থায় নিযুক্ত। ট্রাম্পের এই নির্দেশে তাঁরাও বিপাকে পড়ল।‘ওয়ার্ক ভিসা’ নিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বিভিন্ন দেশের জন্য বেঁধে দেওয়া ছিল এত দিন।
গত ডিসেম্বরেই তাতে ছাড় দেওয়া হয়। ফলে এইচ-১বি ভিসা হোল্ডারদের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। কিন্তু নতুন বছরেই ভিসার কাজকর্ম বন্ধ রাখার নির্দেশে অনেকেই সমস্যার মুখে পড়লেন বলে মত বিশেষজ্ঞদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com