বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৩ হাজার ৯০০ লোকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ১০.২৩ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় বুধবার একদিনে ৩ হাজার ৯০০ লোকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি জানায়, রাত সাড়ে আটটার (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০১৩০ টা) আগে পর্যন্ত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৩ হাজার ৯ শ ২৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে ভয়ংকর ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৮৯ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছে।
করোনা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৮৯৯ জন আক্রান্ত এবং ৩ লাখ ৪১ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি ।
দেশটিতে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, ২৮ লাখ লোককে ইতোমধ্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বছরের শেষ নাগাদ ২ কোটি লোকেকে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com