বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে যৌন হেনস্থা

  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ৯.৪৭ এএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে যৌন হেনস্থার ঘটনার ৩৬ ঘণ্টা পরেও খোঁজ মেলেনি অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও অধরাই থেকেছে অভিযুক্তেরা। টালিগঞ্জের একটি জায়গায় অল্পের জন্য হাতছাড়া হয়েছে এক অভিযুক্ত। অন্য দিকে অভিযুক্তেরা যাতে বিমানে চেপে অন্য রাজ্যে পালিয়ে যেতে না পারে, তার জন্য এ দিন বিমানবন্দরে নজরদারি চালিয়েছে তদন্তকারীদের একটি দল। তবে পুলিশের তরফে তদন্তে গাফিলতির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।বুধবার ভোরে মহেশতলার বাসিন্দা এক তরুণী যাদবপুর থানায় দায়ের করা তাঁর অভিযোগে জানান, তিনি তাঁর এক বান্ধবীর জন্মদিনের পার্টি শেষ করে বিক্রমগড় থেকে তাঁর সঙ্গেই একটি গাড়িতে উঠেছিলেন ঘোরার জন্য। গাড়িতে ওই বান্ধবীর প্রেমিক ছাড়াও ছিল তাঁর দুই বন্ধু। তরুণীর অভিযোগ, গাড়িটি শহরের বিভিন্ন জায়গায় ঘোরার সময়ে ওই তরুণেরা তাঁর যৌন হেনস্থা করে। পরে তিনি মিন্টো পার্কের কাছে নিজের অন্য কয়েক জন বন্ধুকে ডেকে আনলে, ওই তরুণেরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায়। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী।কলকাতা পুলিশ জানিয়েছে, ওই ঘটনার তদন্তের জন্য যাদবপুর থানার ওসির নেতৃত্বে দু’টি দল তৈরি হয়েছে। বুধবার থেকে অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযুক্ত রাজেশ রায়কেই প্রধান নিশানা করা হয়েছে। মাঝেমধ্যে সে নিজের মোবাইল ফোন অন করলেও বেশির ভাগ সময়ে তা বন্ধই থাকছে। সূত্র মারফত খবর পেয়ে অভিযুক্তদের খোঁজে দক্ষিণ শহরতলির জোকা-ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। এ ছাড়া টালিগঞ্জের একটি বাড়িতে হানা দেওয়ার কিছু আগে সেখান থেকে চলে যায় এক অভিযুক্ত।

পুলিশ জানাচ্ছে, কোনও জায়গাতেই বেশি ক্ষণ থাকছে না অভিযুক্তেরা। তাদের খোঁজ পেতে লেক গার্ডেন্স, বেহালা-সহ বিভিন্ন জায়গায় আত্মীয় এবং বন্ধুদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের এক জন কল সেন্টারের ব্যবসার সঙ্গে যুক্ত।

লালবাজার থানা জানিয়েছে, কোথাও পালিয়ে গিয়ে থাকলেও অভিযুক্তদের অর্থের প্রয়োজন। তাই ফেরার অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গত দু`দিন তারা কোথাও থেকে টাকা তুলেছে কি না, তা বুঝতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্তদের গোয়া যাওয়ার কথা থাকায় বিমানবন্দরের বিভিন্ন জায়গায় তাদের ছবি পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com