বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিনের উহানে করোনা আক্রান্ত হয়েছিলেন অন্তত ৫ লক্ষ মানুষ

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৩.১৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

উহানে করোনা আক্রান্ত হয়েছিলেন অন্তত ৫ লক্ষ মানুষ। আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে যা বলা হচ্ছে আসলে তা ১০ গুণ বেশি। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। হুবেই প্রদেশের উহান-সহ বিভিন্ন শহরে বিভিন্ন স্তরের মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করেছিল চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশন (সিডিসি)। তাতেই ধরা পড়েছে এই ছবি। সোমবার ওই গবেষণার ফলাফল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সিডিসি। তবে তা কোথায় ছাপা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

করোনার ভরকেন্দ্র উহানের ৩৪ হাজার বাসিন্দার রক্তের নমুনা পরীক্ষা করেছিল সিডিসি। এ ছাড়া বেজিং এবং সাংহাইয়ের মতো শহরেও পরীক্ষা চালানো হয়েছিল। নমুনা পরীক্ষা করা হয়েছিল গুয়াংডং, জিয়াংসু, সিচুয়ান এবং লিয়াওনিং রাজ্যেও। মূল লক্ষ্য ছিল, জন সাধারণের মধ্যে করোনা সংক্রমণের অভিঘাত কতটা তার আঁচ পাওয়া।

গবেষণার ফলাফল বিস্মিত করেছে গবেষকদের। উহানের জনসংখ্যা ১ কোটির কিছু বেশি। সেখানে ৪.৩ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। অথচ খাতায়কলমে চিনের ওই মেট্রো শহরে করোনা সংক্রমণ রবিবার পর্যন্ত মাত্র ৫০ হাজার ৩৫৪ জন। এমন তথ্যই দিচ্ছে উহান মিউনিসিপ্যাল হেল্থ কমিশন। উহানের বাইরে করোনা সংক্রমণের চেহারাটা বেশ ক্ষীণ। হুবেই প্রদেশের অন্যন্য শহরে মাত্র .৪৪ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি ধরা পড়েছে। আবার হুবেই প্রদেশের বাইরে ১২ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে মাত্র ২ জনের শরীরে ওই অ্যান্টিবডি মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com