বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার নিরাপত্তা এজেন্সিগুলি সঠিক তথ্য না দেয়াকে প্রশাসনের দায়িত্বহীনতা বলে উল্লেখ করেন জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১.০৩ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন সোমবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে আমেরিকার নিরাপত্তা এজেন্সিগুলিকে সর্বশান্ত করা হয়েছে এবং তাঁর হস্তান্তর দলকে সঠিক তথ্য না দেয়াকে প্রশাসনের দায়িত্বহীনতা বলে উল্লেখ করেন  । জো বাইডেন বলেন, “প্রতিরক্ষা ও ম্যানেজমেন্ট-বাজেট দপ্তরের রাজনৈতিক নের্তৃত্বের বহু বাধা আমাদের সইতে হচ্ছে। এই মুহূর্তে বিদায়ী প্রশাসনে থেকে যা আমাদের জানা দরকার, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে, তা আমাদের দেয়া হচ্ছে না। এক কথায় যাকে আমি বলবো দায়িত্বহীনতা।

জো বাইডেন সোমবার তাঁর দলের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। তথ্য শেয়ার না করা এবং বিলম্বিত করার কারণে ব্যাপক পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ, তাঁর প্রশাসনের ওপর চাপিয়ে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেনI উল্লেখযোগ্য উত্তরাধিকার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে চীন, ইরান ও উত্তর কোরিয়ার হুমকি এবং প্রলয়ংকারী করোনা সঙ্কটের বোঝা ।

প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনকে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট ” নীতির কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত, যুক্তরাষ্ট্রের মৈত্রীকে পুনর্গঠন করতে হবে, যা হবে তাঁর, অন্যতম কঠিন এক চ্যালেঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com