মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

একঝাঁক তারকার উপস্থিতিতে বিশ্বরঙের উৎসব

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১১.২৩ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের ২৬ বছর পূর্তি।বেশ জমকালো আয়োজনে নিজের প্রতিষ্ঠানটির জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিপ্লব সাহা বলেন, ‘গেল ২০ ডিসেম্বর ছিলো বিশ্বরঙের ১৬তম জন্মদিন। বেশ কিছু কারণে সেদিন কোনো আয়োজন করতে পারিনি। তবে আসছে ১ জানুয়ারিতে আমরা জমকালো একটি আয়োজন রেখেছি যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙের আউটলেটে।

সেদিন আমাদের শুভেচ্ছা জানাতে দেশের নানা অঙ্গনের স্বনামধন্য তারকারা হাজির হবেন। আশা করছি বেশ ভালো দিন কাটবে সবাইকে নিয়ে।’ পথচলার ২৫ বছর পেরিয়ে তার প্রতিষ্ঠানের ক্রেতা, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব সাহা।তিনি আরও জানান, ১ জানুয়ারি ২৬ বছর উদযাপনের অনুষ্ঠানে বিশ্বরঙ আয়োজিত কিছু মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আফসানা মিমি, সাদিয়া ইসলাম মৌ, আঁখি আলমগীর, ফেরদৌস আহমেদ, জয়া আহসান, অপু বিশ্বাস, কনাসহ একঝাঁক তারকার দেখা মিলবে রাজধানীর যমুনা ফিউচার পার্কে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com