অস্ট্রেলিয়ার সিডনিতে নুতন ভিন্নরূপী ভাইরাসে ৮৩ জন সংক্রমিত হলে কর্তৃপক্ষ সিডনির ২,৫০,০০০ জনগণকে বুধবার নাগাদ ঘরে থাকার নির্দেশ দিয়েছে। নুতন এই আগ্রাসী ভাইরাসের উৎস বা উৎপত্তিস্থল কোথায়, তা এখনো অজানা, তবে, কর্মকর্তারা একজন ফ্লাইট সদস্যকে সন্দেহ করছেন, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঘরে ফেরেন।
অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য ও অঞ্চলের সীমান্ত জোরদার করা হয়েছে।
সিডনি ও মেলবোর্ন থ্যেকে বহু ফ্লাইট বাতিল করে হয়েছে।এবং বড় বড় শহরগুলিতে নুতন নিষেধাজ্ঞা পুনরায় আরোপিত হচ্ছে।