বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

কানাডায় পাকিস্তানি মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১২.২১ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

পাকিস্তানি মানবাধিকার কর্মী যিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তাঁকে আজ টরন্টোয় মৃত অবস্থায় পাওয়া যায়। ৩৭ বছর বয়সী করিমা বালুচ, যিনি গত পাঁচ বছর ধরে নির্বাসনে কানাডায় বাস করছিলেন তিনি সংঘাতপূর্ণ বালুচিস্তান অঞ্চলের মানবাধিকারের পক্ষে অভিযান চালিয়ে আসছিলেন। মিজ বালুচ ২০১৫ সালে পাকিস্তান ছেড়ে আসেন এবং যেমনটি বিবিসি জানিয়েছে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়। বালুচিস্তানে বহুদিন ধরে বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। বিবিসি আর ও জানিয়েছে যে কানাডায় আসবার আগে তিনি ছিলেন বর্তমানে নিষিদ্ধ বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশানের প্রথম নারী নেত্রী।

টরন্টো পুলিশ বলছে তিনি রোববার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর মৃত্যুর কোন কারণ ঘোষণা করা হয়নি। তাঁর স্বামী হামাল হায়দার, ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন যে তিনি টরন্টোর সেন্ট্রাল আইল্যান্ডে হাঁটতে গিয়েছিলেন কিন্তু আর কখনো ফিরে আসেননি। তিনি বলেন তাঁর মনে হয়না তিনি আত্মহত্যা করেছেন । কানাডায় আসার আগেই পাকিস্তানে তাঁর বাড়িতে দু বার হানা দেয়া হয় এবং তাঁর চাচাকে হত্যা করা হয়। তাঁর বন্ধু লতিফ জোহার বালুচ বলেন যে করিমা বালুচ সম্প্রতি বেনামি হুমকি পেয়েছেন এই মর্মে যে তাঁকে উচিত শিক্ষা দেওয়া হবে। তাঁর বোন মাহগাঞ্জ বালুচ এ্ মৃত্যুকে পরিবারের এবং বালুচ জাতীয় আন্দোলনের জন্য বেদাবধুর ঘটনা বলে বর্ণনা করেন।

বালুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট মিজ বালুচের মৃত্যু সংবাদ পাওয়ার পর ৪০ দিনে শোক ঘোষণা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com