মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আসছে ওয়েব ফিল্ম ‘পরাবাস্তব’

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১০.৪৪ এএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ সম্প্রতি নারী স্বাধীনতা, ক্যারিয়ার ও গর্ভপাতের পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পরাবাস্তব’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমি হামিদ, রোকন নূর, সাঞ্জ জন। এই ওয়েব ফিল্মটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোলায়মান জুয়েল। ওয়েব ফিল্ম নিয়ে নির্মাতা জুয়েল বলেন, ‘স্বাধীনতা, ক্যারিয়ার ও গর্ভপাতের পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ‘পরাবাস্তব’। ওয়েব ফিল্মটির গল্প প্রধান তিনটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে। ইদানিংকালে এই ধরণের গল্পে খুব একটা ছবি হয় না। এতে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে। আমি সাধারণত এমন কিছু নির্মাণ করার চেষ্টা করি, যেখানে সমাজ ও মানুষের জন্য শিক্ষণীয় কোনো মেসেজ থাকে।’
ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে অভিনেতা রোকন নূর বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস গল্পের কারণেই ওয়েব ফিল্মটি দর্শকের বেশি ভালো লাগবে। কো-আর্টিস্ট হিসাবে মৌসুমি হামিদ অনেক সহযোগিতাপরায়ণ। সত্যি বলতে কী, আমি প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করছি।
আশা করি, সামনে আরও ভালো কিছু করবো।’ এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন জামশেদ শামিম, সঙ্গীতা চৌধুরী, আনোয়ার, তারেখ খান, নজরুল ইসলাম হৃদয়, তারেক মাহমুদ প্রমুখ। ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে নূরী বাগান এগ্রো লিমিটেড। জানা গেছে, ওয়েব ফিল্মটি একটি অ্যাপ ভিত্তিক ওয়েব সাইটে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com